অনুষ্ঠানের নিবন্ধন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে টেলিটকের সহযোগিতায় ২০১৩ সালের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর নগরের ফয়’স লেক অ্যামিউসমেন্ট পার্কে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ থেকে বৃহত্তর চট্টগ্রাম জেলার কৃতী শিক্ষার্থীদের নিবন্ধন-প্রক্রিয়া শুরু হচ্ছে।
চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, মিরসরাই, সীতাকুণ্ড, বোয়ালখালী উপজেলাসহ মহানগরের সব কৃতী শিক্ষার্থী আজ ৫ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে নিবন্ধন করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। এ ছাড়া চট্টগ্রাম জেলার সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও পটিয়া উপজেলার কৃতী শিক্ষার্থীরা ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পটিয়া সরকারি কলেজের পূর্ব গেটসংলগ্ন ওয়াজেদ মার্কেটের তৃতীয় তলায় নিবন্ধন করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানকার নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। সন্দ্বীপ উপজেলার কৃতী শিক্ষার্থীরা ৮ সেপ্টেম্বর সন্দ্বীপের এনাম নাহার মোড়ে মার্কেন্টাইল ব্যাংকের সামনে অবস্থিত প্রগ্রেসিভ কোচিং সেন্টারে সকাল ১০টা হতে বিকেল চারটা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। চট্টগ্রাম মহানগরের নিবন্ধন-সংক্রান্ত তথ্যের জন্য ০১৮১৫৮১১৩২৮, পটিয়া এলাকার নিবন্ধন-সংক্রান্ত তথ্যের জন্য ০১৮১২৮০১০৯৮ ও সন্দ্বীপ এলাকার নিবন্ধন-সংক্রান্ত তথ্যের জন্য ০১৬৭০৪৬২৮৪৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।