প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করার জন্য কবির শৈশবের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠান করার প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ওই অনুষ্ঠান চলবে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম দিন বিকেল তিনটায় অনুষ্ঠান শুরু হবে। এতে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাতিত্বে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তৃতীয় দিনে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও তিনদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।