অনুষ্ঠানের মাধ্যমে টিআর প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ
অনুষ্ঠান করে টিআর প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম। গত রোববার সদর উপজেলা পরিষদ চত্বরে ২০১২-২০১৩ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪৮৫টি প্রতিষ্ঠানে ৫৭৫ মেট্রিক টন চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়। সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি বা সাধারণ সম্পাদকেরা এ বরাদ্দপত্র গ্রহণ করেন।এ সময় তিনি বলেন, যে উন্নয়ন কাজের নাম করে টিআরের বরাদ্দপত্র দেওয়া হচ্ছে, তার সঠিক বাস্তবায়ন না হলে কাউকেও ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি হলে তা তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয় সিন্ধু তালুকদার।৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর বাজার জামে মসজিদ সংস্কার কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বলেন, ‘অতীতে উন্নয়নের নামে দলীয় লোকেরা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরকারি সাহায্য তুলে ভাগবাটোয়ারা করে খেয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে সাংসদ ইকবালুর রহিম চার বছর ধরে সরকারি সাহায্য প্রকাশ্যে বিতরণের যে নজির সৃষ্টি করেছেন, তা অবশ্যই প্রশংসার যোগ্য।