অনুষ্ঠানের শেষ দিনে দুই ব্যক্তিকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য দুই ব্যক্তিকে সম্মাননা দিয়ে শেষ হলো সিলেটের প্রাচীন সংগঠন সিলেট স্টেশন ক্লাবের ১২৫ বছর পূর্তির তিন দিনের আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার রাতে ক্রীড়া ব্যক্তিত্ব রনজিত দাস ও ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মাননা হস্তান্তর করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সুবীর নন্দী, আঁখি আলমগীরসহ বিভিন্ন শিল্পীরা। ‘ঐতিহ্যের ১২৫, আমরা চলেছি অহর্নিশ’ স্লোগানে সিলেট স্টেশন ক্লাবে গত বৃহস্পতিবার শুরু হয়েছিল তিন দিনব্যাপী অনুষ্ঠানের।