অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ পাঠালেন প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে বিচারে বিলম্ব এবং হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধানে গঠিত কমিটির কাছে একটি অভিযোগ তদন্তের জন্য পাঠিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। গতকাল বুধবার তিনি সুপ্রিম কোর্টের গঠিত এ কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার কাছে অভিযোগটি পাঠান।সূত্র জানায়, অভিযোগে গত ৭ নভেম্বর আপিলকারীর আপিল মঞ্জুর হওয়ার পরও কেন তাঁদের হয়রানি করা হয়েছে এবং এ ঘটনায় দুর্নীতির কোনো উপাদান আছে কি না, তা অনুসন্ধান করতে অনুরোধ করা হয়েছে।২৩ জানুয়ারি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বিচারে বিলম্বসহ মামলাভুক্ত মানুষের হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধানে পাঁচ বিচারপতির সমন্বয়ে ওই কমিটি গঠন করেন। সূত্র জানায়, গত বছরের ৭ নভেম্বর মৌলভীবাজারের একটি নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় হাইকোর্ট বারিক মিয়া ও মন্টু মিয়া নামের দুই ব্যক্তির আপিল মঞ্জুর করে তাঁদের জামিন দেন। জামিনের আদেশের কপি ২৩ ডিসেম্বর মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়। ১০ জানুয়ারি ওই ট্রাইব্যুনালের অফিস সহকারী মো. মোশাররফ হোসেন আদেশটির কপি গ্রহণ করেন। ওই আদালতের বিচারক পরদিন হাইকোর্টের ওই আদেশ নথিতে পেশ করার নির্দেশ দেন। কিন্তু নথিটি ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৫ নম্বর মামলায় পেশ না করে ২০১০ সালের ৫ নম্বর মামলায় শামিল করা হয়।