অনুসন্ধান কমিটির গেজেট প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য করা সার্চ বা অনুসন্ধান কমিটির বিষয়ে গতকাল মঙ্গলবার গেজেট প্রকাশ করা হয়েছে। এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সভাপতি করে চার সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারক মো. নুরুজ্জামান, পদাধিকার বলে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম এবং সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী।এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে। কমিটি প্রতিটি পদের বিপরীতে দুটি করে নাম সুপারিশ করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই অনুসন্ধান কমিটি গঠনের সুপারিশ করেছিলেন।