জাতিসংঘ হাইতিতে কলেরা ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত দল গঠন করেছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্রাভিয়োতোকে তদন্ত দলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। আইসিডিডিআরবি সূত্র এ কথা জানিয়েছে।সম্প্রতি হাইতিতে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়ে এবং তিন হাজার ৪০০ মানুষ মারা যায়। অভিযোগ ওঠে, কোনো একটি দেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা কলেরা ছড়িয়ে পড়ার জন্য দায়ী। তবে এই অভিযোগের পক্ষে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে জাতিসংঘ ও হাইতির মানুষ মনে করে, কলেরা ছড়িয়ে পড়ার ঠিক কারণ জানা দরকার।আলেহান্দ্রো ক্রাভিয়োতো ছাড়াও আরও দুজন বিজ্ঞানী তদন্ত দলের সদস্য। তাঁরা মধ্য ফেব্রুয়ারিতে হাইতি সফর করবেন এবং মার্চের কোনো এক সময়ে জাতিসংঘে তাঁদের অগ্রগতি সম্পর্কে জানাবেন।