অনুসমর্থনের নথি বান কি মুনের হাতে দিলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যারিস চুক্তি অনুসমর্থনের নথি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের হাতে তুলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। জাতিসংঘের সদর দপ্তরে গতকাল বুধবার তিনি এই নথি হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জলবায়ু চুক্তি প্রথম অনুসমর্থনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারের বিষয়টি স্পষ্ট হয়েছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে সমঝোতা প্রশ্নে; বিশেষত অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং অর্থনীতি ও প্রযুক্তি হস্তান্তরের দিক থেকে বাংলাদেশ অনেক শক্ত অবস্থানে।

২০১৫ সালে প্যারিসে গৃহীত চুক্তিতে গত ২২ এপ্রিল স্বাক্ষর করে বাংলাদেশ।