অনুসরণীয় শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাতের চূড়ায় ওঠার অভিযোগে পর্যটক-সহায়ক পুলিশ গতকাল শনিবার ১৬ জন শিক্ষার্থীকে কানধরে ওঠবস করিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী গতকাল দুপুরে মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে আসেন। একপর্যায়ে ১৬ বন্ধু প্রায় ২০০ ফুট উঁচুতে জলপ্রপাতের চূড়ায় উঠে যায়। টের পেয়ে পর্যটক-সহায়ক পুলিশ সদস্যরা তাদের নামিয়ে আনেন। পরে তাদের ১০ বার কান ধরে ওঠবস করানো হয়।সূত্র জানায়, এর আগে বিভিন্ন সময়ে জলপ্রপাতের নিচে গোসল করতে নেমে এবং এর চূড়ায় উঠে পা পিছলে পড়ে ১৯ জন পর্যটক মারা যান। পরবর্তী সময়ে মাধবকুণ্ড জলপ্রপাত দেখভালের দায়িত্বে থাকা বন বিভাগ কর্তৃপক্ষ ওই দুটি স্থানকে ‘বিপজ্জনক’ ঘোষণা করে। মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটক-সহায়ক পুলিশের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিয়ার আহমদ শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।