অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের বিজয়ে ফেনীতে আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেইলর অনূর্ধ্ব–১৫ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ে ফেনী জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো
সেইলর অনূর্ধ্ব–১৫ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ে ফেনী জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো

সেইলর অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে ফেনী জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর জেলা দল ঢাকা থেকে ফেনীতে এলে খেলোয়াড়দের নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া তাদের বিভিন্ন সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
১৩ সেপ্টেম্বর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা দলকে (২-০) হারিয়ে ফেনী জেলা দল চ্যাম্পিয়ন হয়।
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, ফেনীর কৃতী কিশোর খেলোয়াড়েরা সকালে ঢাকা থেকে রওনা হয়ে দুপুরে ফেনী পৌঁছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে তাদের আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হুমায়ুন কবির খোন্দকার খেলোয়াড়দের ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহরিয়ার আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার প্রমুখ। এরপর জেলা ক্রীড়া সংস্থা, ফেনী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জেলা মহিলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেন।