অনূর্ধ্ব-১৬ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রিকেট উপকমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার ও জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক গাজী সফিকুল ইসলাম। প্রতিযোগিতায় বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা দল অংশ নিচ্ছে।