অনেক ক্ষেত্রে বন্ধুদের বেশি আপন মনে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেহরিন হোসেন
শেহরিন হোসেন

আমি মনে হয় হুট করেই বড় হয়ে গেছি৷ আগে অনেক বিষয়ে পরিবারের কোনো বাধা ছিল না৷ এখন কোনো কোনো বিষয়ে মানা করলে মেনে নিতে কষ্ট হয়৷ আম্মুর সঙ্গে অনেক কিছুতেই আমার মতের অমিল হয় এখন৷ মা হয়তো আমাকে কিছু একটা নিষেধ করল কিন্তু আমার মনে হয় সেটা করা উচিত৷ আমি যতই যুক্তি দিই, আম্মু সেটা মানেন না৷ অনেক রেগে যাই, পরে দেখি আম্মুই সঠিক৷ তখন অবাক হই৷ তবে ভুল স্বীকার করতে লজ্জা লাগে৷ স্কুলের শারীরিক শিক্ষা বই পড়ে আমি অনেক কিছু শিখেছি৷ অনেক বিষয় আছে, যেটা আমি পরিবারের সঙ্গে শেয়ার করতে পারি না৷ তাই বন্ধুদেরই বেশি আপন মনে হয়৷

শেহরিন হোসেন
দশম শ্রেণি (ইংলিশ ভার্সন), শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা
সাক্ষাৎকার: হাসান ইমাম