অনেক সমস্যার পরও নারীরা দেশকে এগিয়ে নিচ্ছে: সুলতানা কামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, শুধু সাক্ষরজ্ঞান লাভ করলেই মানুষ শিক্ষিত হয় না। শিক্ষা লাভের পাশাপাশি অন্য গুণও অর্জন করতে হয়। দেশে অনেক সমস্যা থাকার পরও এ দেশের নারীরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল বুধবার ফরিদপুরের কোমরপুরে পিপিএসএস বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান খুশী কবির এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব সিগমা হুদা ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক (অডিট) শাহ আলম মৃধা।