অনেক সমস্যার মধ্যেও বিচারব্যবস্থা সুনামের সঙ্গে টিকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, অনেক সমস্যার মধ্যেও দেশে বিচারব্যবস্থা সুনামের সঙ্গে টিকে আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সমিতির ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনজীবীদের প্রতি আইনের সঠিক ব্যাখ্যা দিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।প্রধান বিচারপতি বলেন, সরকারের কাছ থেকে জুডিশিয়াল সার্ভিসের জন্য যে পরিমাণ আর্থিক অনুদান পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জহিরুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সুরুজ আলী প্রমুখ।