মেয়ে হাসিনা খাতুনের (১৬) উচ্ছৃঙ্খলতায় অতিষ্ঠ হয়ে তাকে (হাসিনা) গলা কেটে হত্যা করার কথা স্বীকার করেছেন তার বাবা হযরত আলী (৫০)। বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল কালাম আজাদের আদালতে গত শনিবার হযরত আলী স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দেন।
হযরত আলী আদালতকে জানান, হাসিনার উচ্ছৃঙ্খলতার কারণে লোকজন তাকে ‘চরিত্রহীনা’ ও ‘কলিঙ্কনী’ বলতেন৷ এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি হাসিনাকে গলা কেটে হত্যা করেন।
গত শুক্রবার সকালে বগুড়া শহরের শান্তিবাগ এলাকার একটি ডোবা থেকে হাসিনার লাশ উদ্ধার করে পুলিশ৷ পরে জিজ্ঞাসাবাদের জন্য হযরত আলীকে আটক করে পুলিশ৷
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবিন্দতে হযরত আলী আদালতকে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর কাউকে না বলে বাসা থেকে বের হয় হাসিনা৷ মেয়েকে বাসায় না পেয়ে তিনি পরিচিত সিএনজিচালিত অটোরিকশাচালক জমির উদ্দিনকে সঙ্গে নিয়ে চাকু হাতে তাকে (মেয়ে) খুঁজতে বের হন। রাত ১১টার দিকে মহল্লার একটি গলির ভেতর কয়েকজন ছেলের সঙ্গে মেয়েকে দেখে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন৷ এরপর মেয়েকে সঙ্গে নিয়ে বাসার দিকে রওনা দেন৷ পথে একটি ডোবার কাছে প্রথমে তিনি চাকু দিয়ে মেয়ের পেটে আঘাত করেন৷ এতে হাসিনা ডোবায় পড়ে বাঁচার জন্য কাকুতি-মিনতি করে। এরপর ডোবায় নেমে মেয়েকে গলা কেটে হত্যা করেন তিনি। হযরত আলী আরও জানান, মেয়ের উচ্ছৃঙ্খলতার জন্য কিছুদিন আগে তিনি মেয়েটির পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, হাসিনাকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকুটি হযরত আলীর বাসায় তল্লািশ চালিয়ে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে হযরত আলী ও প্রতিবেশী জমির উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
চাচাতো ভাইয়ের হাতে খুন
দুপচাঁচিয়ার বেড়াগ্রামের বাসিন্দা ব্যবসায়ী ওমর ফারুকের (২৪) সঙ্গে তাঁর চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল৷ গত শুক্রবার বিকেলে বেড়াগ্রাম বাজারে চাচাতো ভাই সিরাজুল ইসলামের (৩০) সঙ্গে ওমর ফারুকের বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে ওমর ফারুককে সিরাজুল কিল-ঘুিষ-লাথি মেরে গুরুতর আহত করেন৷ পরে প্রতিবেশীরা ওমর ফারুককে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷ সেখানে রাতে ওমর ফারুক মারা যান।