অনৈতিক কর্মকাণ্ডের দায়ে চট্টগ্রামে ১৮ জনকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান নয়জন পুরুষসহ ১৮ জনকে দণ্ড দিয়েছেন। গতকাল সোমবার শুনানির পর আদালত এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, প্রত্যেক আসামিকে সাত দিন করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আসামিদের আরও এক দিন করে কারাদাণ্ডের আদেশ দেওয়া হয়েছে।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, দণ্ডিত আসামিরা অনৈতিক কাজে জড়িত ছিলেন। তাঁরা আদালতে দোষ স্বীকার করেন বলে তাঁদের সর্বনিম্ন সাজা দেওয়া হয়। কোতোয়ালি থানার পুলিশ গত রোববার নগরের তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এই ১৮ জনকে গ্রেপ্তার করে।