অনৈতিক কর্মকাণ্ডের দায়ে সাতজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট শহরের একটি আবাসিক হোটেল থেকে আটক দুই নারীসহ সাতজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাঁদের এই দণ্ড দেন। দণ্ড পাওয়া সাতজন হলেন নেত্রকোনার সোনিয়া বেগম ও তানিয়া বেগম; জয়পুরহাটের ফিরোজ হোসেন ও নুরুন্নবী; পাঁচবিবির শাহজামাল ও সোহেল রানা এবং নওগাঁর জনি। এই কাজে সহায়তা করার দায়ে হোটেলের কর্মচারী নছিবকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। জয়পুরহাট সদর থানার পুলিশ গতকাল সোমবার দুপুর একটার দিকে হোটেল আল-আমিন আবাসিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিববুর রহমান তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, দণ্ড পাওয়া সাতজনকে গতকালই জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।