অনৈতিক কাজের দায়ে ১০ তরুণ-তরুণীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের দায়ে নয়জন তরুণ-তরুণীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনৈতিক কাজে সহযোগিতার দায়ে ওই হোটেলের ব্যবস্থাপককেও দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শহরের গোয়ালচামট মহল্লার আল-বেগ নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক।

আদালত সূত্র জানায়, হোটেলের বিভিন্ন কক্ষ ব্যবহার করে অনৈতিক কাজ করার দায়ে নয়জন তরুণ-তরুণীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তরুণ-তরুণীদের অনৈতিক কাজে সহযোগিতা করার দায়ে ওই হোটেলের ব্যবস্থাপক অধীর চন্দ্র দেবনাথকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী হাকিম পারভেজ মল্লিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। ১৮৬০ সালের ২৯৪ দণ্ডবিধির ‘ক’ ধারা অনুয়ায়ী এ কারাদণ্ড দেওয়া হয়েছে।