অন্তঃসত্ত্বা গৃহবধূকে দেয়াল চাপা দিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাগবের এলাকায় গতকাল শনিবার দুপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে দেয়াল চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম জরিনা বেগম।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।নিহত গৃহবধূর স্বামী বাচ্চু মিয়া অভিযোগ করেন, উপজেলার বাগবের এলাকার মোতালেব মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর জমি-সংক্রান্ত বিরোধ চলছে। গতকাল দুপুরে তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী একটি দেয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় মোতালেবের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধাক্কা দিয়ে তাঁর ওপর দেয়াল ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় জরিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।