অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সালিসের কথা বলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে (২৪) জিমঞ্চায় রেখে এক ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কিতাব আলী (৪৫) নামের ওই সমাজপতিকে গত মঙ্গলবার সন্ধ্যায় আটক করেছে। কিতাবের বাড়ি উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকায়। আটক কিতাব আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে যোগাযোগ করলে ইউপি সদস্য আমির উদ্দিন অভিযোগটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।