অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে গোগনগর সুমুকপট্টি এলাকায় ঘরের তালা ভেঙে গৃহবধূ আছিয়া আক্তার হাসির (২৪) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। হাসির স্বামী আবু তালেব ঘটনার পর থেকে পলাতক। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান জানান, হাসি ও আবু তালেব দুবাইপ্রবাসী ছিলেন। সেখানেই তাঁদের পরিচয়। পরে তাঁরা দেশে এসে বিয়ে করেন। তাঁরা বসবাস শুরু করেন গোগনগর সুমুকপট্টি এলাকায়। তালেব পেশায় অটোরিকশাচালক। কয়েক দিনে ধরেই তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।