অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর প্রামাণিকপাড়া গ্রামে শুক্রবার বিকেলে অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা বেগমের (৩৮) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী ইউনুস আলী পলাতক।পুলিশ শনিবার দুপুরে বাড়ি থেকে লাশ উদ্ধার করে। আমেনার ভাই নজরুল ইসলাম অভিযোগ করেন, দ্বিতীয় বিয়ে করতে সম্মতি আদায়ের জন্য ইউনুস আলী আমেনাকে চাপ দিয়ে আসছিলেন। এতেও রাজি না হওয়ায় শুক্রবার বিকেলে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরে লাশ ফেলে ইউনুস আলী পালিয়ে যান।ইউনুসের জ্যাঠাতো ভাই লিয়াকত আলী বলেন, আমেনা খাতুন পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন। তাঁকে কেউ হত্যা করেনি।বদরগঞ্জ থানার উপপরিদর্শক জগলুল আহমেদ বলেন, আমেনার শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ ছিল। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।