অন্তঃসত্ত্বা নারীকে পেটানোয় কনস্টেবল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় ফকিরাপুল মোড়ে আজ বুধবার রাতে ট্রাফিক কনস্টেবলের পিটুনিতে অন্তঃসত্ত্বা এক নারী ও তার খালাতো বোন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্তঃসত্ত্বা ওই নারী নাম রাশিদা বেগম (২১) ও তার খালাতো রিয়া আক্তার (২৮)। এ ঘটনায় জড়িত থাকায় ট্রাফিক বিভাগের কনস্টেবল আনিসুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

হাসপাতালে চিকিত্সাধীন দুই নারী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাত পৌনে আটটার দিকে রিকশায় তারা খিলগাঁওয়ের সিপাহীবাগের বাসায় ফিরছিলেন। এক পর্যায়ে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের মোড়ে রিকশাটি আটকে দেন কর্তব্যরত কনস্টেবল আনিস। ওই সড়কে রিকশা প্রবেশ নিষিদ্ধ বলে জানান তিনি। এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রিকশাচালককে মারধর করেন কনস্টেবল আনিস। এর প্রতিবাদ করলে রাশিদা ও তার বোন রিয়াকে পিটিয়ে আহত করে আনিস। পথচারীরা রাশিদা ও রিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের সহকারি কমিশনার হাফিজ আল ফারুক জানান হাসপাতালে সাংবাদিকদের জানান, এ ঘটনায় কনস্টেবল আনিসকে প্রত্যাহার করা হয়েছে।