অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ রুমি বেগমকে (২২) হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার বিকেলে বগুড়ার বিচারিক হাকিম আফাজ উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বামী আজিজুল ইসলাম রুমিকে হত্যা করার কথা স্বীকার করেন। থানা সূত্রে জানা যায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিশ গ্রামের আজিজুল ইসলাম দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারের অদূরে ভাড়া বাসায় থাকেন। এক বছর আগে আজিজুলের সঙ্গে আদমদীঘি উপজেলার শাওইল গ্রামের ইলিম উদ্দিনের মেয়ে রুমি বেগমের সম্পর্ক হয়। একপর্যায়ে আজিজুল ও রুমি বিয়ে করেন। রুমি বেগম আজিজুল ইসলামের তৃতীয় স্ত্রী।পুলিশ জানায়, আজিজুল সন্দেহ প্রকাশ করে আদালতে বলেন, বিয়ের পরও রুমি মুঠোফোনে অপরিচিত লোকজনের সঙ্গে কথা বলতেন। তিনি (আজিজুল) বাড়ি না থাকলে মাঝে মাঝে রুমিও বাড়িতে থাকতেন না। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি বাড়িতে ঢোকার সময় দুজন অপরিচিত লোক তাঁর বাড়ির উঠান দিয়ে দৌড়ে পালায়। এতে তাঁর সন্দেহ আরও বেড়ে যায় এবং তিনি রুমিকে হত্যার পরিকল্পনা করেন।বৃহস্পতিবার রাতেই আজিজুল স্ত্রী রুমিকে বলেন, ‘আমি ঘুঘু বানিয়ে মানুষকে আকাশে ওড়াতে পারি।’ আজিজুল বলেন, রুমি ওড়ার আগ্রহ প্রকাশ করলে তিনি রুমির দুই হাত ও পা বাঁধেন। একপর্যায়ে তিনি রুমির গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। রাতেই তিনি মোটরসাইকেলযোগে পালিয়ে যান।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আজিজুল এখন বগুড়া কারাগারে রয়েছেন।