অন্তবিভাগ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে ইতিহাস বিভাগ ১-০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে। ইতিহাস বিভাগের পক্ষে গোলটি করেন বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র আশিক আল অনীক। খেলা শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ, ইতিহাস বিভাগের সভাপতি এ টি এম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।