প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে বই প্রজ্ঞাদীপ মুহিত মানস নিয়ে অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত হয়েছে গতকাল। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মদনমোহন কলেজ সাহিত্য পরিষদ ও সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া, শিক্ষাবিদ মো. আবদুল আজিজ, মদনমোহন কলেজের সাবেক অধ্যাপক বিজিত চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস ও সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা।