অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওচিত্র ধারণ করে তা মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সেলিম আকতার (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পার্বতীপুরের খোলাহাটি মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র সেলিম পার্বতীপুর পৌর এলাকার এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

২০১২ সালের ২২ সেপ্টেম্বর সেলিম ওই ছাত্রীকে রংপুরের বদরগঞ্জ পৌর শহরে তাঁর বাসায় নিয়ে যান। সেখানে গোপনে সেলিম তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ভিডিওচিত্র ধারণ করেন। পরে সেলিম ভিডিওচিত্রগুলো প্রকাশ করার ভয় দেখিয়ে ওই ছাত্রীর বাবার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, সেলিমের বিরুদ্ধে মেয়েটির বাবা মামলা করেছেন। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।