অন্তর্বর্তী জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামি বিএনপির নেতা রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবের জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ তাঁকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। গত বছরের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও। ওই দিন বিকেলে সাদাপোশাকের একদল পুলিশ মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খানকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।