অন্তর্বর্তীকালীন জামিন পেলেন শফিক রেহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
শফিক রেহমান গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। শফিক রেহমানের আইনজীবীরা আদালতকে বলেন, শফিক রেহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিনের আবেদন করেছিলেন। আপিল বিভাগ তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁর জামিন মঞ্জুর করার বিষয়টি বিবেচনার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। শুনানি শেষে আদালত শফিক রেহমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশ রাজধানীর পল্টন থানায় এ মামলা করে।