অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ। বাধা দিলে ২৭ অক্টোবর অবরোধ কর্মসূচির চিন্তা বিএনপির
শেখহাসিনার প্রস্তাব
১৮ অক্টোবর, জাতির উদ্দেশে ভাষণ
 সব দলের সমন্বয়ে সরকার গঠন
 ২৫ অক্টোবর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার প্রস্তাব
২১ অক্টোবর, সংবাদ সম্মেলন
 ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের ২০ জন উপদেষ্টার মধ্য থেকে বিএনপি ও আ.লীগ পাঁচজন করে নাম দেবে। তাঁরাই নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা হবেন।
 ঐকমত্যের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য একজন এ সরকারের প্রধান হবেন
 সংসদ যেভাবে রাষ্ট্রপতি, স্পিকার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের নির্বাচিত করে, সেভাবে প্রয়োজনে এই ১১ জনকে নির্বাচিত করে আনা যেতে পারে
সংবিধান যা বলে

সাংসদ ভবন
সাংসদ ভবন

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী স্বাভাবিকভাবে সংসদের মেয়াদ শেষ হলে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিন এবং অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হলে সংসদ বহাল থাকবে এবং সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরাও স্বপদে বহাল থাকবেন। আর, পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হলে সাংসদেরা স্বপদে থাকবেন না। তবে ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ গঠন করতে হবে ভেঙে দেওয়া সংসদের সাংসদদের মধ্য থেকে