অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনায় আপত্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে ১২ মার্চ সংসদে এসে অন্তর্বর্তী সরকারের রূপরেখার প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগের আপত্তি নেই। আলোচনার শুরুটা সংসদে হোক। তারপর প্রয়োজনে বাইরে আলোচনা করা যাবে।চট্টগ্রাম সার্কিট হাউসে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে একই স্থানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ঢাকায় সমাবেশ করুন, আপত্তি নেই। ঢাকার সমাবেশকে ঘিরে জনগণের মধ্যে যে উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি হয়েছে, তা দূর করতে আপনাদের ওই দিনই সংসদে যোগ দেওয়া প্রয়োজন।’মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি নতুন কোনো স্বপ্ন দেখাতে পারব না। আমি যা পারব না, তা নিয়ে ওয়াদা দিতে চাই না। দয়া করে আমাকে কেউ ভুয়া মন্ত্রী বানাবেন না। আপনাদের প্রত্যাশা হিমালয়ের মতো হতে পারে। সেই প্রত্যাশা তো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়।’এর আগে গতকাল সকাল সাড়ে ১০টায় যোগাযোগমন্ত্রী হেলিকপ্টারে চড়ে সীতাকুণ্ডের একটি মাঠে অবতরণ করেন। এরপর তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজের অগ্রগতি দেখার পাশাপাশি ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।