প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক নয়, আলোচনা হতে পারে কেবল অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। মন্ত্রী হাছান মাহমুদ গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সমকাল চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত বিভাগীয় পর্যায়ে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সমকাল সুহূদ সমাবেশ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। হাছান মাহমুদ বলেন, বিতর্ক মানুষের ভেতরগত জগতকে জাগিয়ে তোলে, মানুষকে সাহসী ও যুক্তিবাদী করে তোলে। সহজে যে বিষয়টির মাধ্যমে মানুষের দৃষ্টি আকৃষ্ট করা যায় সেটি হচ্ছে ভালো বক্তৃতা। আর ভালো বক্তৃতা দিতে জানতে হলে বিতর্কের বিকল্প নেই।