প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রস্তাবগুলো আগামী বছর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেটে এক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, এই আন্দোলন সবার কল্যাণে। ছোট থেকে বড়—সবার মধ্যে সমান সচেতনতা ছড়িয়ে দিতে হবে। সবাই সচেতন হলে একদিন সড়ক অবশ্যই নিরাপদ হবে। সিলেট নগরের দরগাগেট এলাকায় শহীদ সোলেমান হলে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আহাদ আলী।