অন্তিম শয়ানে হুমায়ুন ফরীদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিউগলে বেজে ওঠা করুণ সুরে বিষণ্ন হয়ে উঠল উপস্থিত হাজারো মানুষের মন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছিলেন ফরীদি। শেষযাত্রায় তাই তাঁকে দেওয়া হলো গার্ড অব অনার। এরই মধ্যে তাঁকে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আসা মানুষের দীর্ঘ সারি শহীদ মিনার চত্ব্বর পেরিয়ে পৌঁছে গেছে রাজপথে।গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বারডেম হাসপাতালের হিমাগার থেকে হুমায়ুন ফরীদির কফিন নেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণে। মানুষের ঢল নেমেছিল সেখানে। তাঁকে শেষবারের মতো একনজর দেখতে ফুল হাতে ছুটে এসেছিল বিশিষ্টজনেরা, আত্মীয়স্বজন, বন্ধু-সহকর্মী, সাংস্কৃতিক কর্মী, ভক্ত, রাজনৈতিক নেতা-কর্মী, খুদে ফুল বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফরীদির মেয়ে দেবযানী, বড় ভাই সেলিম ফরীদি, দুই বোন তিনু ফরিদী ও জলি ফরীদি এবং অন্যান্য শোকার্ত আত্মীয়স্বজনও উপস্থিত ছিলেন সেখানে।দুপুর একটায় তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নেওয়া হয়। কফিনের সামনে বিশাল এক জাতীয় পতাকা। পেছনে তখন মানুষের ঢল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ শেষে জানাজায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। শেষ বিকেলে ফরীদির মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার বাদ আসর ধানমন্ডির বাসায় ফরীদির কুলখানি।জীবনকথাহুমায়ুন ফরীদির জন্ম ঢাকার নারিন্দায় ১৯৫২ সালের ২৯ মে। বাবা এ টি এম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। চার ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর প্রথম আনুষ্ঠানিক পড়াশোনার শুরু গ্রামের বাড়িতে, কালীগঞ্জ স্কুলে। এরপর মাদারীপুর ইউনাইটেড উচ্চবিদ্যালয়। সেখান থেকে এসএসসি আর চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি। এরপর জৈব রসায়নে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে যুদ্ধের পুরো সময়টা ছিলেন চাঁদপুরে, বাবার কর্মস্থলে। সরাসরি যুদ্ধ না করলেও, নেপথ্যে থেকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছিলেন তিনি।যুদ্ধের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনার্সে ভর্তি হন। স্নাতকে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম নাট্য উৎসবে তিনি সবার নজর কাড়েন। এরপর যোগ দেন ঢাকা থিয়েটারে। তাঁর নির্দেশনায় মঞ্চে আসে ঢাকা থিয়েটারের নাটক ভূত। ফরীদির অভিনীত মঞ্চ নাটকের মধ্যে শকুন্তলা, ফণীমনসা, কিত্তনখোলা, কেরামত মঙ্গল, মুনতাসীর ফ্যান্টাসী, ধূর্ত উই বিশেষ উল্লেখযোগ্য। টিভি নাটকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে শেষ বংশধর, সংশপ্তক, ভাঙনের শব্দ শুনি প্রভৃতি নাটক। অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: একাত্তরের যিশু, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামলছায়া প্রভৃতি।১৯৮১ সালে হুমায়ুন ফরীদি বিয়ে করেন তাহমিনা মিনুকে। তাঁদের মেয়ে দেবযানী। দেবযানীই ফরীদির একমাত্র সন্তান। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়। এরপর বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। পরে তাঁদেরও বিচ্ছেদ ঘটে।