অন্তুর চোখের অবস্থা আগের চেয়ে ভালো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী অন্তু বড়ুয়ার চোখের অবস্থার উন্নতি হয়েছে। ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, অন্তুর চোখের দৃষ্টি এখন আগের চেয়ে ভালোর দিকে। তার চোখের বাইরের দিকের সেলাই খুলে দেওয়া হয়েছে। চোখের ক্ষতস্থানও শুকিয়ে আসছে।গত ২৮ মার্চ ১৮-দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের সময় চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে চোখে আঘাত পায় অন্তু। গত রোববার রাতে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।অধ্যাপক নুরুল হক বলেন, অন্তুকে আর কত দিন হাসপাতালে থাকতে হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে হাসপাতাল থেকে চলে যাওয়ার পরও তাকে দীর্ঘদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।