অন্ধকার জগতের মানুষকে আলোর পথে আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘মাদকমুক্ত সুস্থ জীবন’। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি বলেন, ‘মাদক আমাদের অন্ধকার জগতের দিকে ধাবিত করে। অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথে আনতে হবে আমাদের।’সচেতন নাগরিক কমিটির সভাপতি খালেদা খানম বলেন, ‘সত্য ও সুন্দরের পথে চলতে হলে আমাদের মাদকমুক্ত হতে হবে। সুস্থ স্বাস্থ্য আমাদের সুন্দর জীবনের দিকে চলতে সহায়তা করে।’রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহজাহান গাজী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, মুন্সিগঞ্জ পৌরসভা কাউন্সিলর নার্গিস আক্তার, শহর বণিক সমিতির সাবেক সভাপতি ফিরোজ মিয়া, প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি তানভীর হাসান ও বন্ধুসভার মুন্সিগঞ্জ জেলা সভাপতি সালমা মুস্তারী।