অন্ধকারে নিমজ্জিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বিদ্যুতের সাব-স্টেশনের তারের কয়েল পুড়ে যাওয়ায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। তাই বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে পুরো বিশ্ববিদ্যালয়।বিদ্যুৎ না থাকার কারণে চারটি হলের শিক্ষার্থী, শিক্ষকদের ডরমিটরি ও উপাচার্যের বাংলোতে পানির সংকট দেখা দিয়েছে। পাহাড়ি এলাকার ওই ক্যাম্পাসে বিকল্প পানির ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের সাব-স্টেশনে ত্রুটি দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকদের ডাকা হয়েছে। সাব-স্টেশন মেরামত করতে সময় লাগবে। রাতের মধ্যে সংযোগ পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।