অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সামাজিক ব্যবসাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধ্র বিশ্ববিদ্যালয় একটি আন্তবিভাগীয় ব্যবস্থা হিসেবে ইউনূস সামাজিক ব্যবসাকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। গত বৃহস্পতিবার অন্ধ্র প্রদেশের মানব উন্নয়নমন্ত্রী গান্ত শ্রীনিবাস রাও এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাগেশ্বর রাও এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ে ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির দশম বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে টেকসই উন্নয়নের ওপর একটি সিম্পোজিয়ামেরও আয়োজন করা হয়। সেখানে মূল বক্তব্য দেন অধ্যাপক ইউনূস। তিনি তাঁর বক্তব্যে সামাজিক ব্যবসাবিষয়ক গবেষণা পরিচালনা এবং তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় উৎসাহিত করতে এই ইউনূস সামাজিক ব্যবসাকেন্দ্রটি প্রক্রিয়াধীন আছে বলে জানান। তিনি জোর দিয়ে বলেন, সামাজিক ব্যবসা মডেল শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই নয়, বরং সমগ্র বিশ্বের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। বিজ্ঞপ্তি