অন্য রকম শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ নেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান-মেম্বারদের শপথবাক্য পাঠ করান জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক বিশ্বাস । এরপর জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের শপথ করান এই বলে, ‘ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণে কেউ টাকা গ্রহণের মাধ্যমে দুর্নীতিতে জড়াবেন না। সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নিজেদের দুর্নীতিমুক্ত রাখার পাশাপাশি ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, ইভ টিজিং ও যৌতুকমুক্ত রাখবো।’ শপথ নেওয়ার পর একজন চেয়ারম্যান বলেন, ‘আনুষ্ঠানিক শপথের বাইরে জেলা প্রশাসক যে শপথ করিয়েছেন, এটা রক্ষা করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’