অন্যতম আসামি বার্মা নজির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের ছলিমপুর ফৌজদারহাট এলাকায় গত ২৪ ডিসেম্বর পিকেটিংকালে সাত গরু পুড়িয়ে মারা, ফার্নিচারের দোকান, গুদাম ও বসতঘর পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি নজির আহমঞ্চদ (৩৬) ওরফে বার্মা নজিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার ফৌজদারহাট এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আটক নজির আহমঞ্চদ কক্সবাজার জেলার টেকনাফ এলাকার মৃত বাচা মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে সড়কে ডাকাতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় বারোটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, মিয়ানমারের রোহিঙ্গা বাসিন্দা বার্মা নজির টেকনাফ থেকে সীতাকুণ্ডের ছলিমপুর ফৌজদারহাট এলাকায় এসে আস্তানা গড়ে তোলেন। তাঁর ওই আস্তানা থেকে হরতাল-অবরোধে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে নাশকতা চালানো হতো।
গত ২৪ ডিসেম্বর ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের শেষ দিনে ভোরে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় পিকেটারদের ছোড়া পেট্রলবোমায় পুড়েছে গরুবোঝাই ট্রাক, জীবন্ত দগ্ধ হয়েছেন চালক ও সহকারী, সাতটি গরু, তিনটি ফার্নিচারের দোকান, তিনটি গুদাম ও পাঁচটি বসতঘর।