অন্যদেরও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান অক্সফামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পোশাককর্মীদের পরিবারগুলোকে প্রাইমার্কের মতো অন্য বিদেশি প্রতিষ্ঠানকেও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা অক্সফাম। এএফপি। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে অক্সফামের সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে সংস্থার বাংলাদেশবিষয়ক পরিচালক গ্যারেথ প্রাইস জোনস ওই আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের কারখানার কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ক্রেতাদের আরও কিছু করা প্রয়োজন। গত সোমবার প্রাইমার্ক বলেছে, তারা ধসের ঘটনায় নিহত পোশাককর্মীদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে। ভবনটিতে থাকা পোশাক কারখানাগুলোর ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাইমার্ক একটি।