প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যা মামলায় বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।
রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ফখরুল বলেন, ‘সামগ্রিক রায় নিয়ে আমরা কথা বলছি না। এটি আমাদের বিষয় নয়। আমরা শুধু বলছি পিন্টুকে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছে।’