অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকতে সাহায্য করে সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প-সাহিত্য-সংস্কৃতি সব সময় সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকতে সাহায্য করে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির তিন দিনব্যাপী ৩০ বছর পূর্তি উৎসবের সমাপনী দিনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সৈয়দ আবুল মকসুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ৩০ বছর যাবৎ সংস্কৃতিচর্চার কাজ করে যাচ্ছে। সাহিত্য একাডেমির মতো এমন আরও ১০টি প্রতিষ্ঠান যদি দেশে থাকত তাহলে মৌলবাদী, যুদ্ধাপরাধী ও জামায়াত মাথাচাড়া দিয়ে উঠতে পারত না।ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ বলেন, ‘সংস্কৃতিচর্চা না করলে মানুষের আত্মা মরে যায়। সংস্কৃতি এমন একটি বিষয়, যা আমাদের মানুষ হতে সাহায্য করে। তাই এর চর্চা দরকার। কারণ, এটা মানুষকে সপ্রাণ রাখে।’ একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে সভায় সৈয়দ আবুল মকসুদ ও সাজ্জাদ শরিফকে আজীবন সমঞ্চাননা দেওয়া হয়। সৈয়দ আবুল মকসুদের হাতে আজীবন সমঞ্চাননা ক্রেস্ট তুলে দেন একাডেমির উপদেষ্টা আবদুস সামাদ। সাজ্জাদ শরিফের হাতে ক্রেস্ট তুলে দেন জয়দুল হোসেন। সাহিত্য একাডেমির আজীবন সদস্য এ কে এম শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাহিত্য একাডেমির সদস্য শাহনাজ জাহান, সাখীহা আলম, নুসরাত জাহান ও আফ্রিদি করিম। এ ছাড়া একাডেমির সদস্যরা স্বরচিত কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন।