অন্যের পরীক্ষায় গিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষা দেওয়ার দায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী সোহাগ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চৌগাছার ইউএনও সুষমা সুলতানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ অর্থদণ্ড দেন। গতকাল শুক্রবার সকালে চৌগাছা উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক (বিএ) পরীক্ষায় সিভিক এডুকেশন (দ্বিতীয় পর্ব) বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় সোহাগকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।