অন্যের হয়ে পরীক্ষা দেওয়ায় ২২ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নার্সিং কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মূল পরীক্ষার্থীর বদলে অন্যজন অংশ নেওয়ার (প্রক্সি) ঘটনায় আজ শুক্রবার ২২ জনকে আটক করা হয়েছে। তাঁদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গীরদার।
তাসমিয়া সাংবাদিকদের জানান, আজ সকাল ১০টা থেকে ইডেন কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল নার্সিং কলেজের কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। এ সময় প্রক্সি দেওয়ার ঘটনায় ইডেন কলেজ থেকে ১১ জন ও ঢাকা মেডিকেল কলেজ থেকে ১১ জনকে আটক করা হয়। এঁদের মধ্যে ২১ জন পূরুষ ও একজন নারী। পরে ঢাকা মেডিকেল কলেজে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ওই দণ্ড দেওয়া হয়।