প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবেশপত্র বদলে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে গতকাল শুক্রবার মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ৫১ জন ধরা পড়েছে। কর্তৃপক্ষ তাঁদের ওই ইনস্টিটিউট থেকে আটক করে গুলশান থানায় দেওয়ার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।গুলশান থানা সূত্র জানায়, আইএইচটির ডিপ্লোমা কোর্সে বিভিন্ন শাখার ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ ছিল গতকাল শুক্রবার। ৫১ জন প্রার্থীর প্রবেশপত্রে মনোনীত প্রত্যেকে তাঁদের নিজ ছবি লাগিয়ে গতকাল সকালে আইএইচটির ভর্তি পরীক্ষায় অংশ নেন। আইএইচটি কর্তৃপক্ষের সন্দেহ হলে প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে ছবি মেলানোর সময় এই ভুয়া পরীক্ষার্থীরা ধরা পড়েন। এ ছাড়া তাঁদের নাম-ঠািকানায়ও মিল ছিল না। কর্তৃপক্ষ এ সময় ৫১ জনকে আটক করে গুলশান থানায় সোপর্দ করে।