অনড় অবস্থান থেকে সরে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বড় দুই দলের দুই মেরুতে অনড় অবস্থানের কারণে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য অনড় অবস্থান থেকে সরে এসে দুই দলকে মতৈক্যে পৌঁছাতে হবে।
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: নাগরিকের অধিকার ও দায়িত্ব’ শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালায় গতকাল শুক্রবার বিকেলে বদিউল আলম এসব কথা বলেন। যশোর শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে এ কর্মশালা হয়।
সালেহা বেগমের সভাপতিত্বে কর্মশালায় দিলীপ সরকার, এ কে এম মহিদুর রহমান, বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।