প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে গতকাল রোববার কুমিল্লায় এক শোভাযাত্রা বের হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে ওই শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মালিক মো. নিজামুল হাসান। শোভাযাত্রার পর সাংসদ বলেন, ‘গ্যাসের অপচয় রোধ করুন। সিস্টেম লস থেকে কোম্পানিকে রক্ষা করুন।’ প্রতিবছর ৯ আগস্ট এ দিবস পালিত হয়।