অপচিকিৎসায় মারা গেল আরিফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মল্লিকপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আরিফ কুকুরের কামড়ে আহত হয়ে প্রায় দুই মাস কবিরাজের অপচিকিৎসায় গত শুক্রবার রাতে মারা যায়। মৃত্যুর খবর পেয়ে গত শনিবার স্কুলের শিক্ষার্থী ও উত্তেজিত এলাকাবাসী ‘ভুয়া’ কবিরাজের বিচারের দাবিতে বিক্ষোভ করে।আরিফের পরিবার ও এলাকাবাসী জানায়, ওই এলাকার মো. আবু ছিদ্দিকের শিশুপুত্র মো. আরিফ মিয়া স্থানীয় লক্ষ্মীগঞ্জ মল্লিকপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। গত ১৭ রমজান সকালে আরিফ প্রাইভেট পড়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় একটি কুকুরকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় কুকুরটি তার ওপর আক্রমণ করে হাত ও পায়ের কিছু অংশে কামড়ে ক্ষত-বিক্ষত করে। আরিফের পিতা আবু ছিদ্দিক জানান, এলাকার কয়েকজনের কথায় শিশুটিকে তিনি ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে না নিয়ে সঙ্গে সঙ্গে পাশের চরশংকর গ্রামের কবিরাজ দৌলত মৌলভির কাছে নিয়ে যান। কবিরাজ তাৎক্ষণিকভাবে আগুনে পোড়া লোহার ছেঁকা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।আরিফের বড় ভাই শহিদ মিয়া জানায়, কবিরাজ দৌলত মৌলভি ১৫ দিনের সময় নিয়ে ৪২০ টাকায় তার ভাইকে ভালো করে দেওয়ার চুক্তি করেন। আরিফের স্কুলের সহপাঠী আল-আমীন, শামীম, শহিদ, আকাশ ভৌমিক, জুয়েল, রাকিব ও আলমগীর ক্ষোভে উত্তেজিত হয়ে জানায়, কবিরাজের অপচিকিৎসায় আরিফের অকালমৃত্যু হয়েছে। তারা এই ভুয়া কবিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।অভিযুক্ত কবিরাজ দৌলত মৌলভি তাঁর চিকিৎসা সঠিকভাবে চলছিল দাবি করে জানান, আরিফ অনেকটা সেরে উঠেছিল। এ অবস্থায় অন্য একজনের চিকিৎসা করানোতে তাঁর চিকিৎসার নিয়ম নষ্ট হয়েছে। তাই সে মারা গেছে।