অপচয় ২০ ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রায় ৭৫ ভাগ মানুষের জীবিকা কৃষি। কৃষকদের অদক্ষতার কারণে ফলনোত্তর অব্যবস্থাপনায় ফসল তোলা এবং সংরক্ষণ, অবহেলা ও অযত্নে প্রায় ২০ ভাগ অপচয় হয়। অভাবনীয় এই অপচয় রোধে সবাইকে ধান ফলনোত্তর ক্ষতি কমানোর বিষয়ে সচেতন হতে হবে। গতকাল শনিবার সকাল ১০টায় সিলেট সদর উপজেলার খাদিমনগরে ‘ধান ফলনোত্তর ক্ষতি কমানোবিষয়ক কর্মশালায়’ সভাপতির বক্তব্যে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) নির্বাহী পরিচালক যেহীন আহমদ এসব কথা বলেন। এফআইভিডিবি আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদি হাসান খানসহ আহমেদ সালাউদ্দিন, শেখ তানভীর হোসেন, বিজন তালুকদার, কৃষক বাতেন মিয়া ও হাসন আলী।